ফাইল ছবি
বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে এবং একটি কাঠামোগত চুক্তি নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের শুরুতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের চাপ মোকাবিলায় বাংলাদেশের আর্থিক সুরক্ষা প্রয়োজন। বিশ্বব্যাংক এ বিষয়ে সহযোগিতার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বিদ্যমান তহবিলের বাইরেও বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদার এবং সরকারের নির্বাচনী ইশতেহারের লক্ষ্যগুলোর সঙ্গে চলমান উদ্যোগের সমন্বয় নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।