ককরোচ ঝড়ে বিপর্যস্ত মোদি; নামাতে হচ্ছে ২৩ হাজার সেনা

ভারতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণকে আগামী ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে ২২১ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় ২৩ হাজার সদস্য থাকবেন বলে জানা গেছে।

জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় থেকে আধাসামরিক বাহিনীর সদস্যদের দিল্লিতে আনা হচ্ছে। পাশাপাশি দিল্লি পুলিশও বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করছে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তিনি আগে থেকেই জেড প্লাস নিরাপত্তা পেতেন। নতুন করে তার বাসভবন ও নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের একাংশের সমর্থন পেয়েছে। অভিনেতা প্রকাশ রাজ, ইউটিউবার ও অধিকারকর্মী ধ্রুব রাঠিসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির ডাকে আয়োজিত সমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সেখানে প্রকাশ রাজ ও ধ্রুব রাঠিও বক্তব্য দেন।

ধ্রুব রাঠি ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য দেন। তিনি বিভিন্ন ভোটকেন্দ্রের তথ্য তুলে ধরে জীবিত ব্যক্তিদের মৃত বা অনুপস্থিত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ করেন। বক্তব্যের শুরুতে তিনি ‘ভোট চোর’ বললে সমবেত জনতা ‘গদি ছোড়’ স্লোগান দেন।

ধ্রুব রাঠি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। প্রকাশ রাজও বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণের কারণে সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে অভিযোগ করেন।

বেঙ্গালুরুর সমাবেশ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়।

এদিকে বিরোধী দলগুলোর নেতারাও টানা কয়েক দিন ধরে দিল্লিতে বিক্ষোভ করছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধীসহ বিরোধী দলের একাধিক নেতা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদের কয়েকজনকে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবারও দিল্লিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজঘাটে জমায়েত ঠেকাতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করে দিল্লি পুলিশ।(এসআইআর) কেন্দ্র করে চলমান আন্দোলন ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Home R3