হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি ওই সমুদ্রপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

শনিবার (১৭ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী এক সতর্কবার্তায় জানায়, নির্দেশ অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। মার্কিন বাহিনীর ওপর নির্ভর করে প্রণালি পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে আগুনে পুড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে পানির নিচে থাকা একটি মাইনের আঘাতে একটি বিশাল তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।

পরপর এসব হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিল ইরান।