সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে শিয়া মদতপুষ্ট হুতি বাহিনীর হামলায় ইন্তেকাল করেছেন ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলূম মাদরাসার শিক্ষা সচিব মুফতি নাসরুল্লাহ বদর। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১১ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও আপলোড করে জানিয়েছেন সফরসঙ্গী মাওলানা খুরশেদ আলম।
এর আগে হামলার পর মুফতি নাছরুল্লাহ বদরসহ একই কাফেলার দু’জন ওমরাযাত্রীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাঁদের নিখোঁজ থাকার খবরে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।