বিনা খরচে ইউরোপে মাস্টার্সের সুযোগ; আবেদনের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি

ইউরোপের চারটি দেশের বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়ার সুযোগ নিয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ইরাসমাস মুন্ডাস গ্লোবাল মাইন্ডস বৃত্তির আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত দুই বছর মেয়াদি এ প্রোগ্রামের আওতায় আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড ও নরওয়ের চারটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। ‘সাইকোলজি অব গ্লোবাল মোবিলিটি, ইনক্লুশন অ্যান্ড ডাইভারসিটি ইন সোসাইটি’ শীর্ষক এ প্রোগ্রামে সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞান, অভিবাসন এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে পড়ানো হবে। পাশাপাশি ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ থাকবে।

বৃত্তির সুযোগ-সুবিধা:

নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি, স্বাস্থ্যবিমা, যাতায়াত ও ভিসার খরচ এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহে মাসিক ভাতা পাবেন।

আবেদনের যোগ্যতা:

মনোবিজ্ঞানে স্নাতক অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়: ইউনিভার্সিটি অব লিমেরিক (আয়ারল্যান্ড), আইএসসিটিই (পর্তুগাল), এসডব্লিউপিএস ইউনিভার্সিটি (পোল্যান্ড) এবং ইউনিভার্সিটি অব অসলো (নরওয়ে)।

আবেদনের জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষাগত সনদ, ইংরেজি দক্ষতার প্রমাণপত্র, পাসপোর্ট বা জন্মনিবন্ধন সনদ এবং ইউরোপাস ফরম্যাটের সিভি জমা দিতে হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না।

আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি ২০২৭।

আবেদনের লিংক: https://global-minds.eu/

Home R3