পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার আসছেন অভিনয়ে। মাঠের বাইরে নিজের সাম্রাজ্য আরও বড় করছেন তিনি। তার প্রথম টিভি সিরিজের কাজ শুরু হয়েছে। ফুটবল নিয়ে এই ড্রামার নাম ‘ডে ওয়ান্স’। এতে তিনি নিজের চরিত্রেই অভিনয় করবেন। সিরিজটি বানাচ্ছেন তিনি ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে।
সিরিজটির প্রযোজনা সংস্থার নাম ইউআর মার্ভ স্টুডিওজ। এটি রোনালদো ও ভন মিলে গড়েছেন। ৪১ বছর বয়সী রোনালদো এই সিরিজের নির্বাহী প্রযোজকও। পর্দায় তাকে দেখা যাবে নিজের চরিত্রে।
শুটিং শুরুর খবর রোনালদো নিজেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে তার অনুসারী ৬৮১ মিলিয়ন। সেখানে তিনি লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ান্স’-এর নির্মাণ শুরু হয়েছে। আরও আসছে!’ সঙ্গে সেটের পর্দার আড়ালের কিছু ছবিও দেন তিনি।