৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে কোনো ধরনের পুশইন হলে তা মোকাবিলায় কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত অথবা চীন সফরে যেতে পারেন। সম্ভাব্য চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ওই সফরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হবে।

ড. খলিলুর রহমান উল্লেখ করেন, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে সরকারের বিশেষ অঙ্গীকার রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচির সমন্বয় করে সফরের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।