হিন্দু থেকে মুসলিম হলে মিলবে না কোটা সুবিধা : ভারতের সুপ্রিম কোর্ট

ধর্মান্তরের আগে কেউ অনগ্রসর হিন্দু শ্রেণির অন্তর্ভুক্ত থাকলেও ইসলাম বা খ্রিষ্টধর্ম গ্রহণের পর তিনি আগের পরিচয়ের ভিত্তিতে কোটা সুবিধা পাবেন না বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেওয়া এক রায়ে আদালত বলেন, শুধু ধর্মান্তরের কারণে কেউ মুসলিম বা খ্রিষ্টানদের অনগ্রসর শ্রেণির সদস্য হয়ে যান না। তাই আগের সামাজিক পরিচয়ের ভিত্তিতে কোটা সুবিধাও দাবি করা যাবে না।

তামিলনাড়ু সরকার অনগ্রসর হিন্দু শ্রেণির কেউ ইসলাম গ্রহণ করলে তাঁকে রাজ্যের স্বীকৃত সাতটি অনগ্রসর মুসলিম সম্প্রদায়ের যেকোনো একটির সনদ দেওয়ার সুযোগ রেখেছিল। এর মাধ্যমে আগের অনগ্রসর শ্রেণির পরিচয় বজায় রাখার সুযোগ দেওয়া হয়। তবে মাদ্রাজ হাই কোর্ট সরকারের ওই আদেশ বাতিল করেন। সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছেন।

বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ বলেন, হিন্দু ধর্ম থেকে ইসলাম বা খ্রিষ্টধর্ম গ্রহণের পর শুধু আগের সামাজিক অবস্থানের ভিত্তিতে সংরক্ষণের সুবিধা দাবি করা যাবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Home R3