২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানালেন মাওলানা মামুনুল হক

রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানালেন মাওলানা মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

আজ (৯ এপ্রিল) বৃহস্পতিবার তিনি অনশনস্থলে পৌঁছে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। মাওলানা মামুনুল হক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশংসা করে বলেন, ন্যায়সংগত দাবির পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান, যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে না ওঠে।

এসময় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তারা শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

Home R3