২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তারেক রহমানকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডলে এ তথ্য জানান।

এক্সে দেওয়া পোস্টে মোদি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভকামনা জানিয়েছেন। তিনি আরও বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।

এর আগে, আরেক পোস্টে মোদি বলেন, বিএনপিকে বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন তিনি। এই বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।

Home R3