২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আমাদের লড়াই আগের চেয়ে আরও শক্তিশালী হবে’

সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে লড়াই করেই হেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের আগে কথার ফুলঝুরি ছুটিয়ে আলোচনায় আসেন তিনি। যদিও শেষপর্যন্ত হার বরণ করে নিতে হয়েছে তাকে।

তবে ওই আসনের ফল পুনঃগণনার জন্য এরইমধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন নাসীরুদ্দীন। পাশাপাশি ঢাকা-০৮ আসনে বিএনপির প্রার্থী জয়ী মির্জা আব্বাসকে শপথ না পড়াতেও আবেদন করেছেন তিনি।

এসব কিছুর মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম একটি স্ট্যাটাস দিয়েছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের হাস্যজ্জ্ব্যোল একটি ছবি জুড়ে দিয়ে ওই ফেসবুক স্ট্যাটাসে নাসীরুদ্দীন লিখেছেন, ‘আমাদের লড়াই আগের চেয়ে আরও শক্তিশালী হবে।’

নাসীরুদ্দীনের ওই স্ট্যাটাসে মাত্র এক ঘণ্টায় প্রায় ২ লাখ ২০ হাজারের মতো প্রতিক্রিয়া পড়েছে। এছাড়া ১০ হাজারের বেশি কমেন্টস এবং হাজারের বেশি শেয়ার হয়েছে ওই স্ট্যাটাসটি।

Home R3