১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

স্বাধীনভাবে কথা বলতে দিলেই ওলামায়ে কেরামদের সম্মান বেশি হবে: ফয়জুল করীম

স্বাধীনভাবে কথা বলতে দিলেই ওলামায়ে কেরামদের সম্মান বেশি হবে: ফয়জুল করীম

ওলামায়ে কেরামের সম্মান বেশি হবে যদি তাদের স্বাধীনভাবে কথা বলতে দেয়া হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেন, কোরআন ও হাদিসের খেলাফ করে যতক্ষণ তারা কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত যেন তাদের বাধা না দেয়া হয়, এটাই আমার একটি প্রস্তাব। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য বলেন।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, সভাপতিকে সালাম না দেয়ার কারণে ইমামকে বিদায় দিয়ে দেয়া হয় আজকে। সভাপতিকে সম্মান দেয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়। হয়তো বাজারটা ঠিকমতো সেক্রেটারির বাড়ি পৌঁছে না দেয়ার কারণে মুয়াজ্জিনকে বরখাস্ত করে দেয়া হয়। আমি আজকে আমার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব—একটি নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, কোন কারণে তাকে বরখাস্ত করা হবে।

এ সময় প্রধানমন্ত্রীকে মাথা নেড়ে তার এই প্রস্তাবে সায় দিতে দেখা যায়। জবাবে ফয়জুল করীম বলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি।

এ সময় ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, আকিদা এবং কোরআন-সুন্নাহর অনুকূলে যতক্ষণ থাকবে, ততক্ষণ কোনো অবস্থাতেই তাকে বরখাস্ত করা যাবে না। সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়। সরকার যেন ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ন্ত্রণ না করে; বরং এই ভাতা সম্মানী ভাতা হিসেবেই থাকবে। যদি ভাতাকে নিয়ন্ত্রণের মাধ্যম করা হয়, তাহলে কিন্তু তা হিতে বিপরীত হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এমন কিছু মানুষ এখানে একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়া মানুষ যাদের সম্মান করে। জীবনের কঠিন মুহূর্তে যাদের কাছ থেকে মানুষ সঠিক পরামর্শ আশা করে এবং পেয়েও থাকে।

তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা অর্থনৈতিকভাবে হয়তোবা কিছুটা পিছিয়ে রয়েছে, তাদের জন্য একটি সম্মানি বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান তৈরির মাধ্যমে বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে, একটু ভালোভাবে থাকব—জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সে রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম। জনগণের রায়ে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তাবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাচ্ছি।

Home R3