২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি শারীরিক শিক্ষা কলেজে ভোট দেবেন মাওলানা মামুনুল হক

রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা–১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটাধিকার প্রয়োগ করবেন মাওলানা মামুনুল হক।

Home R3