২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

মদিনায় আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শন করলেন মাওলানা মামুনুল হক

মদিনায় আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শন করলেন মাওলানা মামুনুল হক

মদীনা ইসলামী ইউনিভার্সিটিতে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

সোমবার (৩০ মার্চ) “مهرجان الثقافات و الشعوب” শীর্ষক এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের ৯০টিরও অধিক দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করেন।

ফেস্টিভ্যালে বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সুন্দর ও সৃজনশীলভাবে উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

ফেস্টিভ্যালের বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, “এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় কালচারাল আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি একটি সুন্দর উদ্যোগ। বাংলাদেশের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জানাই। তারা অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্বদরবারে উপস্থাপন করেছেন।”

বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহ ও বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Home R3