২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে গণনা শুরুর প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিজয় হলে মিছিল, স্লোগান বা উচ্ছ্বাস নয়, বরং সিজদায় পড়ে আল্লাহর শোকর আদায় করতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পর বিকেল ৫টা ২ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান লিখেছেন, “মহান রাব্বুল ইজ্জতের একান্ত মেহেরবাণিতে মজলুমদের বিজয় দান করলে মিছিল, স্লোগান বা উচ্ছ্বাসের প্রয়োজন হবে না; বরঞ্চ সবাই সিজদায় পড়ে আল্লাহর শোকর আদায় করবেন।”

জামায়াত বিজয়ী হওয়ার প্রেক্ষিতে তিনি আরও লিখেছেন, “মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।”

Home R3