২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ছাত্রদলের যেসব সদস্য এই হামলায় জড়িত, তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। এ ঘটনায় তিনি পুরো বাংলাদেশের কাছে বিচার দাবি করেছেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার কাছে কোনো দুর্নীতির অর্থ বা সন্ত্রাসী টাকা নেই। এরপরও তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই তিনি প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম এবং গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগের কথা শুনেছিলেন। তার দাবি, ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের— তিনি দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন। তিনি মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানান।

Home R3