১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘জাতির ক্রান্তিলগ্নে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন আপনি’

‘ধন্যবাদ ড. মুহাম্মদ ইউনুস। জাতির ক্রান্তিলগ্নে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন আপনি’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

এ ভাষণ দেওয়ার পরই রাত ১০টা ১৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফ লেখেন, ‘ধন্যবাদ ড. মুহাম্মদ ইউনুস। জাতির ক্রান্তিলগ্নে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন আপনি। সফলতা ব্যর্থতার হিসেব নিয়ে সকলের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তবে সেসময় আপনার বিকল্প ছিল না। আপনার সাথে কাজ করতে পারা আমার জন্য গর্বের এবং শিক্ষনীয় ছিল।’