১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

নিউইয়র্কে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার আশঙ্কাকে ভয় পান না বলে জানিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিদেশে তাঁকে গ্রেপ্তারের কোনো চেষ্টা চালানো হলে তা ঠেকানোর জন্য ইসরায়েলের বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্স) প্রস্তুত রয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য মার্কিন ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানান।

আমেরিকা আইসিসির সদস্য দেশ না হলেও, এই গ্রেপ্তারি পরোয়নার কারণে নেতানিয়াহু এখন একজন আন্তর্জাতিকভাবে একজন পরোয়ানাভুক্ত আসামি। ফলে যুক্তরাজ্যসহ আইসিসির ১২৪টি সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে নেতানিয়াহু প্রবেশ করলে তাঁকে গ্রেপ্তার করতে আইনত তারা বাধ্য থাকবে।

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন। সফরকালে ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া একটি সাক্ষাৎকার দেন তিনি। এসময় উপস্থাপক নেতানিয়াহুর কাছে জানতে চান— “আপনি বিভিন্ন দেশ সফর করে থাকেন, ঈশ্বর না করুন আপনার যদি কোনো মেডিক্যাল ইমার্জেন্সি দেখা দেয়—আর সেটা যদি আইসিসির সদস্য কোনো দেশ হয়, যেখানে বিমান নিয়ে অবতরণ করতে হয় তাহলে তো পরিস্থিতি জটিল হতে পারে। আপনি এজন্য উদ্বিগ্ন কি-না?”

Home R3