ইসরাইলে কাদিয়ানীদের মহাসম্মেলন; উপস্থিত ছিলেন ইহুদিদীরাও

ইসরাইলের হাইফা শহরের কাবির এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক মহাসম্মেলনে প্রায় এক হাজার মানুষ অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ইহুদিও ছিলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আহমদিয়া সম্প্রদায়ের কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সমঅধিকার নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের বিভিন্ন পর্বে আলোচনা চক্র, বক্তব্য ও মতবিনিময়ের আয়োজন ছিল।

সম্মেলনে আহমদিয়া সম্প্রদায়ের আমির মুহাম্মদ শরিফ ওদেহ মুসলিম ও ইহুদিদের মধ্যে সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে বক্তব্য দেন। এ সময় তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময়ে প্রণীত মদিনার সনদের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি মদিনার সনদকে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্পর্ক, নাগরিক অংশীদারত্ব ও সহাবস্থানের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেন।

সম্মেলনে বক্তব্য দেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও। তিনি মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের ধারণা প্রতিষ্ঠায় আহমদিয়া সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন।

আয়োজকদের বক্তব্য ও সম্মেলনের আলোচনায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক স্বীকৃতি, সহযোগিতা ও সহনশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ বছর আগে একই সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রায় ১০০ জন। এবার সেই সংখ্যা বেড়ে প্রায় এক হাজারে দাঁড়িয়েছে।

সূত্র: হাইপু

Home R3