হেফাজতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক আর নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা নুরুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। আজ সকাল ১১টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগঞ্জ কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাওলানা নুরুল হক বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম হিসেবে দীর্ঘ প্রায় ৫০ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সভাপতির দায়িত্বও পালন করেছেন। কুমিল্লার আলেমসমাজের অভিভাবক ও রাহবার হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।

Home R3