আন্তর্জাতিক

কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেল দ্বিপক্ষীয় সম্পর্ক

কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেল দ্বিপক্ষীয় সম্পর্ক

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলভি আমির খান মুত্তাকি কাবুলে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত ড. মিরদেফ বিন আলী আল-কাসুতির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার করা এবং আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে আফগানিস্তান ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ এবং এ ক্ষেত্রে কাতারের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

মাওলভি আমির খান মুত্তাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ক্রমেই বাড়ছে। এ সম্পর্ক জোরদারে কাতারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

অন্যদিকে, কাতারের রাষ্ট্রদূত এ প্রক্রিয়ায় তাঁর দেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এখন পর্যন্ত অর্জিত অগ্রগতিকে আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : হুররিয়াত রেডিও

Home R3