বিশ্বের সবচেয়ে সেরা শহরেও গুলি, অল্পে রক্ষা পেলো ৫ বছরের শিশু!

অতিসম্প্রতি বিশ্বের সবচেয়ে সেরা শহরের তকমা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। অথচ, অন্যতম ব্যস্ত ও পরিচিত শহরটিতেই এবার গুলির ঘটনা। শহরটির ব্রঙ্কসে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) এক কর্মকর্তার গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। এ সময় তার গাড়িতে ছিল পাঁচ বছর বয়সী একটি শিশু। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ভাষ্য অনুযায়ী, শিশুটি শারীরিকভাবে আহত হয়নি বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় বডিক্যামের ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। অন্যদিকে, শহরে আইসিইর অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন মেয়র মামদানি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, অপরাধে অভিযুক্ত এক অবৈধ অভিবাসীকে গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের সময় আইসিইর এক কর্মকর্তা গুলি চালান। আহত ব্যক্তি জীবিত আছেন এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর ও কোনোভাবেই মেনে নেওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন মেয়র জোহরান মামদানি।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, গুলি চালানোর আগে এজেন্টরা ওই ব্যক্তিকে তাঁর গাড়িতে থাকা পাঁচ বছর বয়সী শিশুসহ ঘিরে ফেলেছিলেন। এরপর একাধিকবার গুলি চালানো হয়। শিশুটি শারীরিকভাবে আহত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

Home R3