২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিস খোলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার জামায়াতের

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিস খোলার  বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার জামায়াতের

সম্প্রতি অফিস খুলে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ নিয়ে একটি বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই।

সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে।