পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তান যদি শান্তির বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ব্যর্থ হয়, তাহলে আবারও হামলা চালাতে প্রস্তুত ইসলামাবাদ। বুধবার ফ্রান্স-২৪এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কয়েকটি মিত্র দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে তা ফলপ্রসূ হয়নি।
গত বছরের অক্টোবরে আফগান থেকে পাকিস্তানের সীমান্ত চৌকিতে বিনা উসকানিতে সন্ত্রাসী হামলা হয়। এরপর ইসলামাবাদ ও কাবুল সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘কাবুল শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে পাকিস্তান আফগানিস্তানে নতুন করে হামলা চালাতে দ্বিধা করবে না।’