২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয়ী হয়েই বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিজয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি পিরোজপুর জেলা জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসভবনে যান এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচনি ফলাফলে দেখা গেছে, অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন মাসুদ সাঈদী। তবে ভোটের লড়াই শেষে রাজনৈতিক বিভেদ ভুলে সৌহার্দ্যের এক নতুন নজির স্থাপন করলেন তিনি। জয়ের পরপরই মাসুদ সাঈদী ঘোষণা দিয়েছেন, দলমত নির্বিশেষে পিরোজপুরের প্রতিটি মানুষের অধিকার রক্ষায় তিনি কাজ করবেন।