কুখ্যাত পলাতক সন্ত্রাসী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে নতুন মন্ত্রিসভা কেমন হবে তা দেখার জন্য দেশবাসীকে আরো কিছু সময় অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে নজর রাখছিল। ভোটাররা কেবল ভোট দিয়ে সন্তুষ্ট হননি, তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর যে গণজোয়ার দেখা গেছে, তাতে স্পষ্ট হয়ে গেছে জনগণ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে।
নির্বাচনী ইশতেহার ও ‘৩১ দফা’ অনুযায়ী সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হবে। এছাড়া, ‘জুলাই জাতীয় সনদ’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে।