ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ আগামীকাল সোমবার (৯ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে ১১ নভেম্বর পর্যন্ত তিনি এ সফর করবেন।
সফরকালে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, কল্যাণ ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন। সেখানে বাস্তুচ্যুত নারী ও শিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও বিভিন্ন সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন।
এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস অব এডিনবার্গ।