ফেনীর ধুমসাদ্দায় জামিয়াতুর রশীদ আল-ইসলামিয়া’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৩তম বার্ষিক ইসলামী সম্মেলন।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ ফজর থেকে ধুমসাদ্দার আফতাব বিবির হাটের ফেনীর জামিয়া ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে দেশবরেণ্য আলেম ও ইসলামি চিন্তাবিদরা বক্তব্য দেবেন। আমন্ত্রিত আলোচকদের মধ্যে রয়েছেন, মাওলানা ওবায়দুল্লাহ হামজা, মুফতি আহমাদুল্লাহ কাসেমী, মুফতি বোরহান উদ্দিন রব্বানী, মাওলানা আনোয়ার শাহ আল-আজহারী, মুফতি ইলিয়াস বিন নাজিম ও মাওলানা ইউনুছ আহমদ।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে আলোচকদের বক্তব্যের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। এতে বাদ জোহর, বাদ আসর, বাদ মাগরিব, এশার আগে ও পরে এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন পর্বে বয়ান অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।