ঢাকার কামরাঙ্গীরচর রবিউল উলূম মাদরাসার শিক্ষা সচিব শহীদ মুফতী নাসরুল্লাহ বদরপুরী (রহ.)-এর মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই প্রক্রিয়াও অনেকটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন, মুফতী নাসরুল্লাহ বদরের সঙ্গে একই সফরে থাকা মাওলানা খুরশেদ আলম।
পোস্টে তিনি জানান, সার্বিক পরিস্থিতি ও সব দিক বিবেচনা করে তাঁদের প্রিয় সাথী শহীদ মুফতী নাসরুল্লাহ বদরের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।