পর্তুগালের জনপ্রিয় সংগীত উৎসব নস অ্যালাইভ ২০২৭-এর শিল্পী তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন মার্কিন সংগীতশিল্পী সোমব্র।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টেম ইমপালা ও দ্য নেবারহুডের মতো শিল্পীদের নাম ঘোষণার পর সোমব্রের পর্তুগাল সফরের বিষয়টি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
আগামী ১০ জুলাই শনিবার আলজেসের পাসেইও মারিতিমো দে আলজেসে নস স্টেজে গান পরিবেশন করবেন এই শিল্পী। নস অ্যালাইভের ১৯তম আসরে এটাই হবে পর্তুগালে তাঁর প্রথম পরিবেশনা।
সোমব্র ‘ব্যাক টু ফ্রেন্ডস’সহ বেশ কিছু জনপ্রিয় গানের জন্য পরিচিত। গানটি স্পটিফাইয়ের তালিকায় প্রথম এবং বিলবোর্ড হট ১০০-এর তালিকায় সপ্তম স্থান অর্জন করেছিল।
২০২৫ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘আই ব্যারেলি নো হার’ প্রকাশিত হয়। এই অ্যালবামের মাধ্যমে পপ ও ইন্ডি সংগীতের মিশ্রণে নিজের আলাদা ধারা তৈরি করেন তিনি। তাঁর গানে মূলত সম্পর্ক, বিচ্ছেদ এবং তরুণ বয়সের ভালোবাসা নিয়ে নানা অনিশ্চয়তার বিষয় উঠে আসে।
সূত্র : দ্য পর্তুগাল নিউজ