৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ অলি আহমদের

এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমেদ বীর বিক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন। তিনি দাবি করেন, বিদেশি গুপ্তচররা সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে এবং তারা যে কোনো সময় তারেক রহমানের ক্ষতি করার চেষ্টা করতে পারে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা আপনার প্রকাশ্য শত্রু। শুধু মাইকে বক্তৃতা দেই। আর গোপন শত্রু আপনার আশেপাশেই রয়েছে। তাদের দ্বারায় বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এখন প্রধান কাজ হবে বিদেশী গুপ্তচরদের শনাক্ত করা।

বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলের আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, তারেক রহমানকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তার ভাষ্য অনুযায়ী, দলের ভেতরে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দ্রুত বহিষ্কার করা প্রয়োজন। অন্যথায় অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন।

Home R3