বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বিভিন্ন স্থানে দখল বাণিজ্য শুরু করেছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাব-এ খেলাফত মজলিশ আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, সরকার দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। তিনি দাবি করেন, ক্ষমতায় আসার দুই মাসের মধ্যেই বিএনপি বিভিন্ন স্থানে প্রভাব খাটিয়ে দখল কার্যক্রমে জড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, বিরোধীদল নয়, বরং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে সরকার নিজেই চাপে রয়েছে। সরকারের ব্যর্থতা ঢাকতে জনগণকে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি সরকারকে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং সহিংসতার পথ পরিহার করে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।