১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

এমপি হানজালাকে জঙ্গি বলে কটাক্ষকারীকে দ্রুত গ্রেফতার করতে হবে : মুফতী সুলতান মহিউদ্দিন

এমপি হানজালাকে জঙ্গি বলে কটাক্ষকারীকে দ্রুত গ্রেফতার করতে হবে : মুফতী সুলতান মহিউদ্দিন

জাতীয় সংসদে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সামনে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা হানজালাকে “জঙ্গি” বলে কটাক্ষকরীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

বুুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় সংসদ এলাকায়ও যদি একজন জনপ্রতিনিধির জান, মাল ও সম্মানের নিরাপত্তা না থাকে তাহলে দেশের সাধারণ জনগণের অবস্থা কি হবে? সেনাবাহিনীর সামনে একজন জনপ্রতিনিধি আলেমকে এভাবে কটাক্ষ করা চরম ধৃষ্টতা এবং একজন এমপির সম্মানের উপর আঘাত ও জানের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

তিনি বলেন, এ ধরনের ধৃষ্টতা সরাসরি রাজনৈতিক ও আদর্শিক বিদ্বেষের বহিঃপ্রকাশ। কোন প্রমাণ ছাড়া সরকার নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সামনে একজন জনপ্রতিনিধি আলেমকে কিভাবে
জঙ্গি বলে তা দেশবাসী জানতে চায়। এভাবে দাড়ি-টুপি দেখলেই “জঙ্গি” তকমা লাগানো আলেম সমাজের অস্তিত্বের উপর আঘাত ।

বিবৃতিতে তিনি আরো বলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেম হাজী শরিয়তুল্লাহ রহ. এর উত্তরসূরি মাওলানা হানজালাকে জঙ্গি তকমা দিয়ে অপরাধী গোটা আলেম সমাজকে অপমানিত করেছে। সরকারের উচিত ঘটনাস্থলে নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সহযোগিতা নিয়ে কটাক্ষকারী ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। অন্যথায় সারাদেশের ইসলাম প্রিয় জনতা এর প্রতিবাদে আন্দোলনে নামতে বাধ্য হবে।