লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই দেশের নেতৃত্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ সিদ্ধান্তে সম্মত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি জোসেফ আউন এবং বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সময় বিকাল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যা ১০ দিন পর্যন্ত চলবে।
তিনি আরও জানান, দীর্ঘ ৩৪ বছর পর মঙ্গলবার ওয়াশিংটন-এ দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন-কে ইসরায়েল ও লেবাননের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান।
পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে একাধিক সংঘাত নিরসনে ভূমিকা রাখা তার জন্য গর্বের বিষয় এবং এই উদ্যোগকে তিনি সম্ভাব্য ‘দশম সফল সমাধান’ হিসেবে দেখতে চান।
তথ্যসূত্র: আল-জাজিরা