ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান।
এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর কাছে একটি বার্তা পৌঁছে দেন। জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আসন্ন ম্যাচের জন্য আর্জেন্টিনাকে শুভকামনা।’
এদিকে রোববারের ফাইনাল ম্যাচকে অনেকেই প্রতীকী গুরুত্বের হিসেবে দেখছেন। ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে পার্থক্য থাকায় এই ম্যাচকে ঘিরে বাড়তি আলোচনা তৈরি হয়েছে।