বিজেপি নেতা অর্জুন সিং (ডানে)
ভারতের পশ্চিমবঙ্গ-এ কোরবানির পশু নিয়ে নতুন শর্তের প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেছেন, ঈদুল আজহায় ১৪ বছরের কম বয়সী কোনো পশু কোরবানি দেওয়া যাবে না।
ঈদুল আজহাকে সামনে রেখে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, কোনো পশুর বয়স ১৪ বছর হয়েছে কি না তা নিশ্চিত করতে হলে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে। সব কিছুই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করার ওপর জোর দেন তিনি।
প্রতি বছর ঈদুল আজহায় পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যক পশু কোরবানি করে থাকেন। তবে এবার কোরবানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এই বিজেপি বিধায়ক।
এই প্রস্তাব বাস্তবায়ন হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে অর্জুন সিং বলেন, সরকার পরিবর্তন হলে এমন নিয়ম কার্যকর করা সম্ভব।
তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।