১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাত, আতঙ্কে দিশেহারা ইসরাইলিরা

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

আল-জাজিরাসহ সংবাদ-সূত্রগুলো জানিয়েছে, আজ (বুধবার) ভোরে হিজবুল্লাহ নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে সীমান্তবর্তী কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

মাত্র ১০ মিনিটে হিজবুল্লাহ’র ত্রিশটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরাইলে এবং বিশেষ করে আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইসরাইলি কোনও কোনও সূত্র উল্লেখ করেছে।

ইহুদিবাদী ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, লেবানন থেকে ইসরাইলের কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে ৮টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এ ছাড়াও ইসরাইলের দখল-করা আক্কা, নেহারিয়া, আলজালিল আলিয়া ও পশ্চিম আলজালিল অঞ্চলে সাইরেন বা সতর্ক-ঘণ্টা বেজে ওঠে বলে ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে।

তথ্যসূত্র: পার্স টুডে