২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

৫৪ বছরের প্রমাণিত ব্যর্থ দলের কাছে নতুন করে প্রত্যাশা করার কিছু নাই : চরমোনাই পীর

৫৪ বছরের প্রমাণিত ব্যর্থ দলের কাছে নতুন করে প্রত্যাশা করার কিছু নাই : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এখন যারা বিভিন্ন জোটবদ্ধ হয়ে ভোট চাইছে তারা অতিতেও দেশ পরিচালনা করেছে। একই দল বা জোট আগের আইনেই দেশ পরিচালনা করে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। ৫৪ বছরের প্রমানিত ব্যর্থ দল ও নীতির কাছে নতুন করে প্রত্যাশা করার কিছু নাই। তাদের কাছে সুশাসন, উন্নয়ন ও সমৃদ্ধি আশা করা বোকামী হবে। জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। নতুন নীতি, নয়া বন্দোবস্ত ও নতুন নেতৃত্বে দেশ গড়তে হবে। তাই বলবো, হাতপাখা প্রতিকে ভোট দিন। নীতি হিসেবে হাজার বছরের প্রমানিত ও সফল ইসলামের আলোকে সবাই মিলে দেশ গড়ে তুলবো। দুর্নীতি দুর করবো, সন্ত্রাস দুর করবো। সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব মুহাম্মাদ সাইফুদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে বিদেশী প্রভাব বিস্তারের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে বিদেশি দূতাবাসের সাথে বৈঠকের হিড়িক পড়ে। এরমধ্যে কোন কোন বৈঠক গোপনেও হয়। ভারত-আমেরিকার সাথে গোপন বৈঠক কেন?

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর উপস্থিত জনতার প্রতি আহবান রেখে বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা হাতপাখা প্রতিকে ভোট দিন। যারা দেশের ক্ষমতা দেশেই রাখতে চান, যারা টাকা পাচার রোধ করতে চান, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান তারা হাতপাখায় ভোট দিন। ইনশাআল্লাহ আমাদের অর্ধ শতাব্দির পুরোনো স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

জনসভায় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন আহমদ প্রমূখ।

Home R3