১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসনাত এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না: ড. মাহমুদা মিতু

রমজান মাসে সংসদ সদস্যদের জন্য সরকারের বরাদ্দকৃত খেজুরের বিষয়টি সামনে আোনায় হাসনাত আবদুল্লাহর প্রশংসা করেছেন এনসিপি নেত্রী ড. মাহমুদা মিতু। একই সঙ্গে তিনি এলাকার উন্নয়ন বরাদ্দের আপডেট জানিয়েছেন।

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত খেজুরের বিষয়টি জনসমক্ষে আোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশংসা করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ড. মাহমুদা মিতু। বু

ধবার (১১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

​ড. মাহমুদা মিতু তার পোস্টে লেখেন, “হাসনাত আবদুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না। পাইলেও জনগণ জানতো এলাকায় নেতায় পাঠাইছেন।” উল্লেখ্য, সম্প্রতি হাসনাত আবদুল্লাহ এমপিদের জন্য সরকারিভাবে খেজুর বরাদ্দের বিষয়টি প্রকাশ করে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেন।

​ফেসবুক পোস্টে মাহমুদা মিতু নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়ে জানান, দীর্ঘ ৮ দিন গুরুতর অসুস্থ থাকার পর তিনি এখন সুস্থতার পথে। পটুয়াখালীর কাঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের জন্য বিশেষ বরাদ্দের বিষয়ে তিনি বলেন, “নভেম্বরে আসিফ মাহমুদের কাছে যে আবেদন করেছিলাম, তা পাশ হয়েছে এবং বিতরণ শুরু হয়েছে।” তিনি আরও জানান, কাঠালিয়ার রাস্তাঘাটের উন্নয়নের জন্য বরাদ্দ হওয়া ১১৩ কোটি টাকার কাজও খুব দ্রুত শুরু হবে।

​জনগণের হক রক্ষায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এই নেত্রী বলেন, “আমার অঞ্চলের জনগণের এক পয়সা হক নষ্ট হতে দেব না। ক্ষমতার লোভ কোনো কালেই ছিল না, তবে আপনাদের জন্য কাজ করার লোভ আমার আছে।” যারা দুর্নীতি করে জনগণের অধিকার নষ্ট করবে, তারা টিকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।