শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেছেন তিনি।

আসিফ বলেছেন, ইন্টেরিমকে সকাল-বিকাল বিনাভোটের সরকার বলে গালি দেওয়া দলটি এখন বিনাভোটের মেয়র দিচ্ছে সবজায়গায়।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, আপকামিং: বিনাভোটের উপজেলা চেয়ারম্যান, বিনাভোটের ইউপি চেয়ারম্যান, বিনাভোটের মেম্বার, বিনাভোটের ওয়ার্ড কাউন্সিলর।

Home R3