২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

শরিয়াহ ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আন্দোলনের ডাক অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের

শরিয়াহ ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আন্দোলনের ডাক অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের

ভারতের সংবিধান ও শরিয়াহ, ধর্মীয় স্বাধীনতা এবং নাগরিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় জনমত গড়ে তুলতে আন্দোলনের ডাক দিয়েছে “অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড”। আগামী ১৭ সেপ্টেম্বর এই আন্দোলন শুরুর কথা রয়েছে। এই আন্দোলনের প্রধান কর্মসূচি হলো, দেশের বিভিন্ন ধর্মের মানুষের কাছে গিয়ে এ বিষয়ে জনমত গড়ে তোলার উদ্যোগ গ্রহণ। কর্মসূচি চলবে তিন মাসব্যাপী।

বুধবার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

বোর্ড জানিয়েছে, এই আন্দোলনের অংশ হিসেবে একটি দাবিনামা তৈরি করা হবে। প্রতিটি রাজ্যের গভর্নরের মাধ্যমে ওই দাবিনামা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দেওয়া হবে।

দাবিনামায় এসব বিষয়ের পাশাপাশি ঘৃণাজনিত অপরাধ বন্ধ করা, বেআইনি স্থাপনা উচ্ছেদ ঠেকানো, ওয়াক্‌ফ সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলোর সুরক্ষা এবং সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার দাবি থাকবে।

এ ছাড়া মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য, সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরে একটি “শ্বেতপত্র” প্রকাশের পরিকল্পনাও করেছে বোর্ড। গণপিটুনির ঘটনা নিয়েও একটি বিস্তারিত ঘোষণা প্রকাশ করা হবে।

বোর্ড বলেছে, গত কয়েক বছরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সমাজের দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে মুসলিমরা, বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Home R3