ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরব থেকে নিজেদের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। জরুরি দায়িত্বের বাইরে থাকা মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারকে অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরও দুজন প্রাণ হারিয়েছেন।