পর্তুগালে সড়ক দুর্ঘটনা: ১০ দিন কোমায় থাকার পর প্রবাসী রাহাতের ইন্তেকাল

পর্তুগালের রাজধানী লিসবনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহাত নামের এক বাংলাদেশি তরুণ ইন্তেকাল করেছেন। তিনি গাজীপুরের শিমুলতলি এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্তুগালের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে লিসবনে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন রাহাত। গুরুতর আহত অবস্থায় তাঁকে লিসবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর থেকেই তিনি কোমায় ছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

অবশেষে চিকিৎসকেরা তাঁকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করার পর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। পরে ১৪ নভেম্বর (শুক্রবার) বিকেল ৫টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Home R3