বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও আবাসন সংকট নিরসনের দাবিতে স্পেনজুড়ে প্রায় ৪০ লাখ শ্রমিক ধর্মঘট ও বিক্ষোভ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে আয়োজিত এ কর্মসূচিতে দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর সন্ধ্যায় মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে শ্রমিক ও ভাড়াটেদের সংগঠনগুলো এ কর্মসূচি পালন করে। তাদের দাবি, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, আবাসন ব্যয় কমানো এবং সাধারণ মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, ধর্মঘরকে কেন্দ্র করে দেশজুড়ে অন্তত ১ হাজার ৪৪টি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মাদ্রিদে কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও ফোম বুলেট ব্যবহার করে পুলিশ।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, স্পেনে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১০ লাখ ছাড়াতে পারে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচনের আগে আবাসন সংকট নিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে।
সূত্র: রয়টার্স