বাংলাদেশের ৩১তম গ্যাস ফিল্ড হতে যাচ্ছে কক্সবাজারের ইনানী

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন ১৫তম দিনেও জ্বলছে।

বাপেক্সের পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণে এখানে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব নিশ্চিত হয়েছে। এতে এলাকাটি দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গ্যাসের চাপ ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ১৫ দিন আগুনটি স্বাভাবিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময়সীমা পূর্ণ হওয়ায় এখন বাপেক্সের উচ্চপর্যায়ের টিম পরবর্তী পদক্ষেপ ও রিলিফ কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জননিরাপত্তার স্বার্থে এলাকায় ১৪৪ ধারা ও কঠোর নিরাপত্তাব্যবস্থা বহাল রয়েছে। বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি গ্যাসের মজুদ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে বিস্তারিত ভূতাত্ত্বিক ও দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপের প্রস্তুতি চলছে।

Home R3