২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামি দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীর

তিনি বলেন, জামায়াতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পিছন দিকে নিয়ে যেতে চায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগকালে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে আরেকটা দল মিথ্যা কথা বলছে। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক? আমার মা-বোনেরা সবাই সহজ সরল। কোরআন শিক্ষার নাম করে তাদের বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। কোনো মার্কায় ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়?

তিনি বলেন, জামায়াতের আমির সাহেব মাহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন। আমি কিন্তু এটা জানিনা, যাদি বলে থাকনে তাহলে অন্যায় করেছেন। সঠিক করেননি। মহিলারা কখনোই এটাকে মেনে নিতে পারবে না। তবে জামায়াতে ব্যাপারটাই এমন, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না। ওরা বলে মাহিলারা ঘরে থাকবে।

তিনি আরও বলেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা সবসময় ভয় পান, ভোট দিতে গেলে বা ফিরে আসার সময় যদি গোলমাল হয়!