কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন নারী ও এক শিশু রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চোরবাজার পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। এ বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মণ্ডপটিকে ‘সেরার সেরা’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ মণ্ডপের ভেতরে আশ্রয় নেন। এতে ভিড় বাড়তে থাকে এবং একপর্যায়ে চাপাচাপি থেকে পদদলনের ঘটনা ঘটে। এ সময় অনেকে জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকাজে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেছেন, সেখানে ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এমনকি পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবকও মোতায়েন করা হয়নি।

ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে আহতদের ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি এ ঘটনার জন্য পূজা আয়োজক কমিটিকে দায়ী করে অন্য মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানান, পূজা আয়োজক কমিটির একটি ঘোষণাকে কেন্দ্র করে পদদলনের ঘটনার সূত্রপাত হয়। হাসপাতালে ২৫ জন ভর্তি রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, একজন ছাড়া বাকি সবাই ভালো আছেন।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি ও ডি গ্রেডের একটি সরকারি চাকরি এবং আহতদের ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।