সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার পর মুফতি নাছরুল্লাহ বদর-সহ একই কাফেলার একাধিক ওমরাযাত্রীরর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মুফতি নাছরুল্লাহ বদরের নিখোঁজ থাকার খবরে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুফতি নাছরুল্লাহ বদরপুরি ও নুরুল্লাহর এখনো কোনো খোঁজ মেলেনি। তাঁদের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি তাঁরা যেন নিরাপদে পরিবারের কাছে ফিরে আসতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এ ছাড়া হামলায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮১৩-১২৫৯৪৭, ০১৩১৪-৮৮১২৫৫