জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তারেক রহমান, প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্র সফর, নিউইয়র্ক, জাতিসংঘ, জাতিসংঘ সাধারণ পরিষদ, ইউএনজিএ, ৮১তম অধিবেশন, বাংলাদেশ, ঢাকা, নিউইয়র্ক সফর, আন্তর্জাতিক সংবাদ, রাজনৈতিক সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় তুলে ধরার কথা রয়েছে।