নোয়াখালীর হাতিয়া উপজেলার দ্বীপাঞ্চলের সুবিধাবঞ্চিত ৬০০ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে হাসানাহ ফাউন্ডেশন। ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নেওয়া ও স্বপ্নপূরণে তাদের হাতে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী।
ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত এসব শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। এর মাধ্যমে দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গড়ার পথে উৎসাহিত করা হয়েছে।